Sylhet Today 24 PRINT

শ্রীমঙ্গলে ছিনতাইকৃত স্বর্ণসহ স্বর্ণ ব্যবসায়ী আটক

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০৩ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে শৈলেন বণিক (৪৫) নামের এক স্বর্ণ ব্যবসায়ীকে আটক করেছে মৌলভীবাজার থানা পুলিশ।

মঙ্গলবার বিকেলে শ্রীমঙ্গল শহর থেকে তাকে আটক করে পুলিশ। আটককৃত শৈলেন বণিক শ্রীমঙ্গল শহরের নতুন বাজারে অবস্থিত রতন জুয়েলার্সের স্বত্বাধিকারী।

পুলিশ সুত্রে জানা যায়, ছিনতাইকৃত বেশ কিছু স্বর্ণ তার দোকান থেকে উদ্ধ্বার করা হয়েছে। তবে মোট কতটুকু স্বর্ণ উদ্ধার হয়েছে তা জানায়নি পুলিশ।

মৌলভীবাজার মডেল থানার এস আই তফাজ্জল হোসেন জানান, কয়েকজন ছিনতাইকারীকে জিজ্ঞাসাবাদ করে এর সুত্র ধরে শৈলেনের দোকান থেকে স্বর্ণ উদ্ধার করা হয়েছে।

এ বিষয়ে মৌলভীবাজার সদর সার্কেলের এএসপি রাশেদুল ইসলাম জানান, ছিনতাইসহ সব ধরণের অপকর্মের সাথে এরা জড়িত৷ একটি চক্র বিভিন্ন সময় নারীদের নকল সোনা দেখিয়ে টাকা পয়সাও নিয়ে নেয়। শৈলেন এই সব অপরাধীদের থেকে ছিনতাইকৃত সোনা কিনত।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.