Sylhet Today 24 PRINT

ফেঞ্চুগঞ্জে ট্রেনের বগি লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলায় আবারও লাইনচ্যুত হয়েছে ট্রেনের বগি। এর ফলে সারাদেশের সাথে সিলেটের রেল যোগাযোগ সাময়িক বন্ধ রয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১টা ৪০ মিনিটে মাইজগাও ও মোগলাবাজারের মধ্যবর্তী স্থানে সিলেটগামী যাত্রীবাহী জালালাবাদ ট্রেন লাইনচ্যুত হয়।

জানা যায়, চট্টগ্রাম থেকে সিলেটগামী ট্রেনটি উল্লেখিত স্থানে পৌঁছালে পিছনের দিকের একটি বগি লাইনচ্যুত হয়ে যায়। এতে কেউ হতাহতের খবর পাওয়া যায় নি। এই পথে আপাতত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

বিষয়টি নিশ্চিত করে সিলেট রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার সজীব কুমার মালাকার জানান, ট্রেন লানচ্যুতের খবর পেয়ে সিলেট থেকে উদ্ধারকারী ট্রেন ফেঞ্চুগঞ্জ গেছে। উদ্ধার কাজ শেষ হতে ঘন্টাখানেক সময় লাগতে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.