Sylhet Today 24 PRINT

গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

গোয়াইনঘাট প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের গোয়াইনঘাটে সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গ্রেপ্তার হওয়া রহিম উদ্দিন উপজেলার ফতেহপুর ইউনিয়নের বড়নগর গ্রামের আতাউর রহমানের ছেলে। তার বিরুদ্ধে  দুইটি মামলায়সাজা পরোয়ানাসহ আরো একাধিক অভিযোগ রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বুধবার বিকেল ৩টায় ফতেহপুর বাজার হতে এসআই আবুল হোসেন ও এএসআই হুমায়ন কবীর তাকে গ্রেপ্তার করেন। থানা অফিসার ইনচার্জ মোঃ আব্দুল আহাদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সাজাপ্রাপ্ত আসামি রহিকে গ্রেপ্তারে সক্ষম হয়েছে গোয়াইনঘাট থানা। অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত আছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.