Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ইয়াবাসহ আটক ৩

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের জকিগঞ্জে ইয়াবা ট্যাবলেটসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করে জকিগঞ্জ থানা পুলিশ।

আটককৃতরা হলেন- কাজলসার ইউনিয়নের চারিগ্রামের কবির আহমদের ছেলে জুনেদ আহমদ (২২), মৃত আব্দুস শুক্কুরের ছেলে সাব্বির আহমদ (১৯) ও জালালপুর গ্রামের আব্দুল বারির ছেলে আব্দুল হান্নান (৪৮)।

এ ব্যাপারটি নিশ্চিত জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুন নাসের জানান, আটককৃতদের কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে জকিগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে আদালত তাদেরকে জেল হাজতে প্রেরণ করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.