Sylhet Today 24 PRINT

সড়ক সংস্কারের দাবিতে বিশ্বনাথে চালকদের মানববন্ধন

বিশ্বনাথ প্রতিনিধি  |  ০৪ সেপ্টেম্বর, ২০১৯

সড়ক সংস্কারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন সিলেটের বিশ্বনাথের অটোরিকশা চালকরা। বুধবার দুপুরে উপজেলার খাজাঞ্চী ইউনয়িনের রাজগঞ্জবাজার ষ্ট্যান্ডের চালকরা এ মানববন্ধন কর্মসূচি পালন করেন।

অটোরিকশা চালক সেবুল মিয়ার সভাপতিত্বে ও ইউপি সদস্য আমির উদ্দিনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখে খাজাঞ্চী ইউনিয়ন চেয়ারম্যান তালুকদার গিয়াস উদ্দিন, ইউপি সদস্য সিরাজ উদ্দিন, মুরব্বী আবদুল মালিক বেবী কেয়ার একাডেমীর পরিচালক মুহিবুর রহমান সুইট, ব্যবসায়ী মোজাহীদ আলী, শফিক মিয়া, গিয়াস উদ্দিন, আবদুন নুর রাকিব আলী, জিয়াউর রহমান, জুবায়ের আহমদ জুবেদ, আলী হোসেন, আলী আহমদ, সংগঠক মঈন উদ্দিন, আশিকুর রহমান, অটোরিকশা চালক ফখর উদ্দিন, আশিক মিয়া, লিয়াকত আলী, মঈন উদ্দিন, কবির আহমদ।

মানববন্ধনে বক্তারা বলেন, সড়কের কার্পেটিং উঠে গিয়ে ‘রামপাশা-রাজাগঞ্জ বাজার’ সড়কে অংসখ্য ছোটবড় গর্তের সৃষ্ঠি হয়েছে। যে কারণে তারা এ সড়ক দিয়ে যানবাহন চালাতে পারছেন না। অচিরেই সংস্কার করা না হলে ওই সড়কে অটোরিকশা চালানো বন্ধ করার হুসিয়ারি দেওয়া হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.