Sylhet Today 24 PRINT

বড়লেখায় শিক্ষার্থীদের মাঝে ছাতা ও টিফিনবক্স বিতরণ

বড়লেখা প্রতিনিধি  |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন স্কুলের শিক্ষার্থীদের মধ্যে রোদ বৃষ্টি থেকে রক্ষা পেতে আকর্ষনীয় রঙিন ছাতা এবং স্কুলে খাবার আনার জন্য টিফিন বক্স বিতরণ করা হয়েছে।

বুধবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বিদ্যালয়ের ২৫জন শিক্ষার্থীর মধ্যে এই ছাতা ও টিফিন বক্স বিতরণ করা হয়। পরে শিক্ষার্থীদের দুপুরের খাবারে আপ্যায়ন করা হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বড়লেখা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, উপজেলা প্রশাসন স্কুলের পরিচালক লুৎফা আক্তারসহ স্কুলের শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্টরা। উপজেলা প্রশাসন এই স্কুলটি পরিচালনা করে থাকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.