Sylhet Today 24 PRINT

মদন মোহন কলেজকে সরকারিকরণের দাবিতে স্মারকলিপি

সিলেটটুডে ডেস্ক |  ৩০ আগস্ট, ২০১৫

মদন মোহন কলেজকে সরকারিকরনের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, মদন মোহন কলেজ শাখার উদ্যোগে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করা হয়। রবিবার দুপুর ১২টায় মুশলধারে বৃষ্টি উপেক্ষা করে কলেজের শিক্ষার্থীরা লামাবাজার ক্যাম্পাস থেকে মিছিলসহকারে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে সমাবেশে মিলিত হয়।

সমাবেশ শেষে একদল প্রতিনিধি গিয়ে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর সহস্রাধিক স্বাক্ষরসহ স্মারকলিপি পেশ করেন। জেলা প্রশাসকের পক্ষে স্মারকলিপিটি গ্রহণ করেন সহকারি কমিশনার জনাব আতাউল গনি ওসমানী। এছাড়া স্মারকলিপির অনুলিপি শিক্ষামন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর পেশ করা হয়।

স্মারকলিপি পেশের পূর্বে অনুষ্ঠিত সমাবেশে সভাপতিত্ব করেন সংগঠনের কলেজ শাখার আহবায়ক লিপন আহমেদ এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক রুবেল মিয়া। সমাবেশে বক্তব্য রাখেন, নগর শাখার সভাপতি রেজাউর রহমান রানা, কলেজ শাখার সদস্য ইমরান আলী সোহান, পলাশ কান্ত দাশ প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.