Sylhet Today 24 PRINT

আশুরা উপলক্ষে সিলেটে পুলিশের মতবিনিময় সভা

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট জেলায় পবিত্র আশুরা শান্তিপূর্ণভাবে পালনের লক্ষ্যে পুলিশের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) জেলা পুলিশ সুপারের কার্যালয়ের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়।

সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো. আমিনুল ইসলামের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট জেলার পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।

এছাড়াও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (উত্তর) জনাব মো। মাহবুবুল আলম, ওসমানীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (সদর) মো. লুৎফর রহমান, ওসমানীনগর থানার অফিসার ইনচার্জ এসএম আল মামুনসহ ওসমানীনগর থানা আশুরা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

সিলেট জেলার পুলিশ সুপার বলেন, সকল সম্প্রদায়ের ধর্মীয় উৎসব পালনে সিলেট জেলা পুলিশের সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে পোশাকধারী পুলিশের পাশাপাশি সাদা পোশাকে পুলিশের নজরদারি বৃদ্ধি করা হবে।

তিনি আশা প্রকাশ করেন, আশুরা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং সকলের সার্বিক সহযোগিতায় সিলেট জেলার আশুরার কার্যক্রম শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.