Sylhet Today 24 PRINT

প্রথম বেঞ্চে বসা নিয়ে তর্ক, সহপাঠির ঘুষিতে স্কুলছাত্র নিহত

নিজস্ব প্রতিবেদক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের ফেঞ্চুগঞ্জে সহপাঠির ঘুষিতে এক স্কুলছাত্র নিহত হয়েছে। নিহত মজিদুল ইসলাম (১৩) উপজেলার কাসিম আলী সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র। বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

পুলশ জানায়, শ্রেণিকক্ষের প্রথম সারির বেঞ্চে বসা নিয়ে নিয়ে মাহিদের সাথে তার সহপাঠি সাইফুল ইসলাম (১৪)-এর ঝগড়া বাঁধে। ঝগড়ার এক পর্যায়ে মাহিদকে নাকে ঘুষি দেয় সাইফুল। এতে ঘটাস্থলেই সে মাটিতে লুটিয়ে পড়ে। সাথে সাথে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মাহিদ উপজেলার মল্লিকপুর গ্রামের আলতমা আলীর পুত্র।

সিলেট জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (গণমাধ্যম) মো. আমিনুল ইসলাম বলেন, ঘটনার খবর পেয়ে পুলিশ ওই বিদ্যালয়ে গিয়ে অভিযুক্ত সাইফুলকে আটক করে থানায় নিয়ে আসে। আটক সাইফুর রহমান সায়েম একই উপজেলার মনুরটুক গ্রামের আমীর আলী ছেলে। আর মাহিদের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী হাসপাতাল মর্গে প্রেরণ করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.