Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ

কমলগঞ্জ প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জে কিশোরীদের মধ্যে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদ হল রুমে সূচনা প্রকল্পের আয়োজনে সেলাই মেশিন বিতরণ করা হয়।

সূচনা প্রকল্পের ব্যবস্থাপক শুরমিন সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আশেকুল হক।

সূচনার মিউট্রেশন অফিসার এবিএম মোয়াজ্জেম হোসেনের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মধুছন্দা দাস, কমলগঞ্জ রিপোর্টার ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, যুগ্ম সম্পাদক মোনায়েম খান, সূচনার প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তফা হায়দার মিলন।

অনুষ্ঠানে  সূচনা প্রকল্পের প্রশিক্ষণপ্রাপ্ত  ২৪ জন কিশোরীদের সেলাই মেশিন প্রদান করা হয়।



টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.