Sylhet Today 24 PRINT

সাইফুর রহমানের মাজার জিয়ারতে মহানগর বিএনপি

সিলেটটুডে ডেস্ক |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

জাতীয় নেতা, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সাবেক সদস্য সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী মরহুম এম সাইফুর রহমানের মাজার জিয়ারত করেছেন সিলেট মহানগর বিএনপি নেতৃবৃন্দ। বৃহস্পতিবার দুপুরে মৌলভীবাজারে অবস্থিত তাঁর মাজার জিয়ারত শেষে মরহুমের মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করেন বিএনপি নেতৃবৃন্দ। এছাড়া তাঁর পরিবার আয়োজিত দোয়া মাহফিলেও যোগ দেন তারা।

এসময় উপস্থিত ছিলেন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্ঠা ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, সিলেট মহানগর সভাপতি নাসিম হোসাইন, সহ-সভাপতি হুমায়ুন কবির শাহীন, কাউন্সিলার রেজাউল হাসান কয়েস লোদী, উপদেষ্ঠা সরফরাজ আহমদ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী ও হুমায়ুন আহমদ মাসুক, প্রচার সম্পাদক শামীম মজুমদার, পরিবার কল্যান সম্পাদক লল্লিক আহমদ চৌধুরী, স্বেচ্ছাসেবক সম্পাদক মামুনুর রহমান মামুন, তথ্য গবেষনা সম্পাদক সুহাদ রব চৌধুরী, সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ, বিএনপি নেতা কয়েস আহমদ সাগর, নজির হোসেন, আমিনুর রশীদ খোকন, শেখ কবির আহমদ, রিহাদুল হাসান রুহেল, মাহবুব আহমদ চৌধুরী ও নাজিম উদ্দিন পান্না প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.