Sylhet Today 24 PRINT

দিরাইয়ে পুলিশের অভিযানে ৫ জুয়াড়ি আটক

দিরাই প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে অভিযান চালিয়ে ৫ জুয়াড়িকে আটক করেছে দিরাই থানা পুলিশ। বৃহস্পতিবার বিকেলে দিরাই পৌরসভার কলেজ গেইট এলাকা থেকে ৫ জনকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন- পৌর শহরের আনোয়ারপুর নয়াহাটি এলাকার হারুন মিয়া'র পুত্র জাহাঙ্গির মিয়া, নতুন বাগবাড়ি পিছের হাটি এলাকার আব্দুল নূর'র পুত্র আমির হোসেন, একই এলাকার আজাব উল্লাহ'র পুত্র আব্দুল খালিক, মজলিশপুর এলাকার কৃষ্ণ চন্দ্র দেবনাথ'র পুত্র রঞ্জিত দেবনাথ, একই এলাকার আলীর পুত্র মকবুল হোসেন।  

আটকের সত্যতা নিশ্চিত করেন দিরাই থানা অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জুয়া খেলারত অবস্থায় ৫ জুয়াড়িকে আটক করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.