Sylhet Today 24 PRINT

কানাইঘাটে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

কানাইঘাট প্রতিনিধি |  ০৫ সেপ্টেম্বর, ২০১৯

কানাইঘাটে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে রেজওয়ান (১৭) নামে এক নির্মাণ শ্রমিক মারা গেছেন। বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলার বড়চতুল ইউপির রায়পুর গ্রামে এ দুর্ঘটনাটি ঘটে।
 
জানা যায়, রায়পুর গ্রামের প্রবাসী রুহুল আমিনের বাড়িতে একটি পাকা ঘরে নির্মাণ কাজ চলছে। বৃহস্পতিবার পাকা ঘরের কাজের সময় স্টিলের দরজার চাপে বৈদ্যুতিক লাইন ছিড়ে গেলে রায়পুর গ্রামের হারিছ উদ্দিনের ছেলে রেজওয়ান বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর কর্তব্যরত ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। দূর্ঘটনার খবর পেয়ে কানাইঘাট থানার এসআই মাইনুল ইসলাম ও কানাইঘাট পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।
 
এসআই মাইনুল ইসলাম জানিয়েছেন, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত রেজওয়ানের লাশ ময়না তদন্ত ছাড়াই তার পরিবার দাফনের জন্য অনুমতি নেওয়ার কারণে তার ময়নাতদন্ত হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.