Sylhet Today 24 PRINT

মধুশহীদে শিবির-পুলিশ সংঘর্ষ, গুলি, ককটেল বিস্ফোরণ

সিলেট নগরীর মেডিকেল রোডের মধুশহীদ এলাকায় পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।

সিলেট টুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৫


সিলেট নগরীর মেডিকেল রোডের মধুশহীদ এলাকায় পুলিশের সাথে শিবিরের সংঘর্ষ হয়েছে। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় শিবিরকর্মীরা।
প্রত্যক্ষদর্শীসূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে মেডিকেল রোডের মধুশহীদ এলাকায় মিছিল বের করে শিবিরের নেতাকর্মীরা। এসময় মিছিল থেকে ৫টি ককটেল বিস্ফোরণ ঘটায় তারা । শিবির নেতাকর্মীদের বাধা দিলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় তাদেরকে প্রতিহত করতে পুলিশও ২০ রাউন্ড গুলি ছুড়ে। পুলিশের বাধার মুখে ছত্রভঙ্গ হয়ে এলাকা ত্যাগ করে শিবিরের নেতাকর্মীরা।

এ ব্যাপারে লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস আই রবিউল  জানান- মধুশহীদ এলাকায় শিবিরের নেতাকর্মীরা ককটেল ফাটিয়ে নাশকতা করার চেষ্টা করেছিল। তাদেরকে ছত্রভঙ্গ করতে ২০ রাউন্ড গুলি ছুঁড়া হয়েছে।

ঘটনাস্থল থেকে জড়িত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত মধুশহীদ এলাকায় অভিযান চালাচ্ছে পুলিশ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.