Sylhet Today 24 PRINT

চুনারুঘাটে ডাকাত গ্রেপ্তার

চুনারুঘাট প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের চুনারুঘাটে নজরুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নজরুল ৩টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী বলে জানিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে চুনারুঘাট থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) শেখ আলী আজহারের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার নয়ানী বনগাঁও এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে ডাকাত নজরুল কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত নজরুল ওই এলাকার ওহাব উল্লাহর ছেলে।

চুনারুঘাট থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত নজরুল ৩টি ডাকাতি মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী। দীর্ঘদিন সে পলাতক ছিল।

তিনি আরও জানান, পুলিশের অভিযান পরিচালনাকালে নজরুল পালিয়ে যাওয়ার সময় ২ কি.মি. দৌড়ে দিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। ৬ সেপ্টেম্বর শুক্রবার দুপুরে নজরুলকে হবিগঞ্জ জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলেও তিনি জানান।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.