Sylhet Today 24 PRINT

দিরাইয়ে ৩৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

দিরাই প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে ৩৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ী কে আটক করেছে দিরাই থানা পুলিশ।

শুক্রবার দুপুরে দিরাই পৌর শহরের বাসষ্ট্যান্ড এলাকা থেকে উপজেলার করিমপুর ইউনিয়নের সাকিতপুর গ্রামের আলী হোসেনের পুত্র মাদক ব্যবসায়ী শাহিনুর মিয়া (৩৪) কে আটক করা হয়।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, মাদকের বিরুদ্ধে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে গোপন সংবাদের ভিক্তিতে বাসষ্ট্যান্ড এলাকায় এসআই দেবপ্রিয় পন্ডিত, এএসআই সুমন অধিকারী সহ পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩৫ পিস ইয়াবা সহ মাদক ব্যবসায়ী শাহিনুর মিয়াকে আটক করেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.