Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ব্র্যাক মাইগ্রেশন ফোরামের অর্থনৈতিক সহায়তার চেক হস্তান্তর

জৈন্তাপুর প্রতিনিধি |  ০৬ সেপ্টেম্বর, ২০১৯

ইউরোপিয় ইউনিয়নের অর্থায়নে ও ব্র্যাক মাইগ্রেশন প্রত্যাসা প্রকল্পের জৈন্তাপুর ফোরামের সার্বিক সহযোগিতায় যুক্তরাজ্য ফেরত ক্ষতিগ্রস্থ অভিবাসীর মাঝে চেক হস্তান্তর করা হয়েছে।

৫ সেপ্টেম্বর জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের উজানীনগরের বাসিন্দা মোঃ আবু জাফর রুহেবকে অর্থনৈতিক পুনরেকত্রীকরণ সহায়তা হিসাবে গার্মেন্স-জেন্টস ফ্যাশন মালামাল ক্রয় করার জন্য ৮০ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন ব্র্যাক মাইগ্রেশন ফোরামের সহ-সভাপতি আব্দুল জলিল, বিজনেস এডভাইজরি কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ, ইউরোপ পরিবারের সদস্য গোলাম সরওয়ার বেলাল, জেলা ব্যাবস্থাপক কায়সার আহমদ, ব্র্যাকের এরিয়া ম্যানেজার আনোয়ার হোসেন, মাইগ্রেশন প্রোগ্রাম জৈন্তাপুর’র মাঠ সংঘটক মোঃ মামুন হোসেন, জৈন্তাপুর প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ শোয়েব আহমদ, ব্র্যাক একাউন্ট অফিসার সুরুজ্জামান ও মারুফ আহমদ প্রমূখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.