Sylhet Today 24 PRINT

বিয়ানীবাজারে যুবকের আত্মহত্যা

বিয়ানীবাজা প্রতিনিধি |  ৩০ আগস্ট, ২০১৫

বিয়ানীবাজার পৌরসভার দক্ষিণ নয়াগ্রামে দুই সন্তানের জনক আত্মহনন করেছে বলে খবর পাওয়া গেছে। রবিবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, দক্ষিণ নয়াগ্রামের ডাক্তার কালী পদ করে পুত্র অম্লান কান্তি কর বসত ঘরের ফ্যানের সাথে গলায় দড়ি বেঁধে আত্মহত্যা করেন। তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্ত্রী চিত্রা রাণী কর দড়ি কেটে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।

কর্তব্যরত চিকিৎসক জানান, অম্লান হাসপাতালের আসার আগে মারা গেছেন। খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করেছে। অম্লান কান্তি করের চার বছর ও দুই বছরের দুই কন্যা রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.