Sylhet Today 24 PRINT

মাধবপুরে ৩ ডাকাত গ্রেপ্তার

মাধবপুর প্রতিনিধি |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ক্রসফায়ারে নিহত মাদক সম্রাট হাকিমের জামাতা পিচ্চি সুমনসহ ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে।

শনিবার (৭ সেপ্টেম্বর) ভোরে ও দুপুরে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মাধবপুর থানার এসআই কামাল হোসেন জানান, গোপন সূত্রে খবর পেয়ে শনিবার ভোর রাতে উপজেলার ছাতিয়াইন বাজারে অভিযান চালিয়ে বন্ধুকযুদ্ধে নিহত শীর্ষ মাদক স¤্রাট হাকিমের জামাতা পিচ্চি সুমনকে (২৮) গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে ৮ টি ডাকাতি মামলা রয়েছে।

অপরদিকে একই সময় কাশিমনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর মুর্শেদ আলম গোপন সূত্রে খবর পেয়ে উপজেলার সমজদিপুর গ্রামে অভিযান চালান। অভিযানে একাধিক ডাকাতি মামলার পলাতক আসামি ওই গ্রামের আ. মতিনের ছেলে আজিজুল ইসলামকে (৩২) গ্রেপ্তার করা হয়। শনিবার দুপুরে কমলপুর গ্রামে অভিযান চালিয়ে একাধিক ডাকাতি মামলার আসামী  ওই গ্রামের ইন্দ্রিস আলীর ছেলে মানিক মিয়াকে (২৭) কে গ্রেপ্তার করেন।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) কে এম আজমিরুজ্জামান সত্যতা নিশ্চিত করেছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.