Sylhet Today 24 PRINT

কলেজ থেকে ছাত্রীর হারিয়ে যাওয়া মোবাইল উদ্ধার করলো পুলিশ

নিজস্ব প্রতিবেদক |  ০৭ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ ছাত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। শনিবার মোবাইল ফোনটি উদ্ধার করে ওই ছাত্রীর কাছে ফিরিয়ে দেওয়া হয়।

কতোয়ালি থানা সূত্রে জানা যায়, গত ১৬ এপ্রিল ওসমানী মেডিকেল কলেজ করিডোর থেকে কলেজের ২য় বর্ষের ছাত্রী ফাতেমা মো. জাকারিয়া'র ব্যবহৃত স্যামস্যাং নোট ৯ মডেলের মোবাইল ফোন হারিয়ে যায়। যার আনুমানিক মুল্য ৯৫ হাজার টাকা। এ বিষয়ে তিনি কোতোয়ালী মডেল থানায় একটি জিডি করেন।

জিডির প্রেক্ষিতে এসআই ওমর ফারুক ও এএসআই অনুপ তার মোবাইলটি উদ্ধার করে শনিবার ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. ময়নুল হকের উপস্থিতিতে ফাতেমা মো. জাকারিয়াকে তার মোবাইলটি বুঝিয়ে দেওয়া হয়।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.