Sylhet Today 24 PRINT

সিলেট চেম্বার নির্বাচনে প্রার্থী ৪১ জন

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচনের বৈধ প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়েছে। নির্বাচনী তফসিল অনুযায়ী আজ শনিবার এ তালিকা প্রকাশ করা হয়। এতে অর্ডিনারি শ্রেণী থেকে ২৪ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ১০ জন, ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৬ জন ও টাউন এসোসিয়েশন শ্রেণী থেকে ১ জন প্রার্থীসহ মোট ৪১ জন প্রার্থী রয়েছেন।

শনিবার সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই প্রার্থী তালিকার বিষয়টি জানান চেম্বারের প্রশাসক আসাদ উদ্দিন আহমদ ও নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান এডভোকেট নাসির উদ্দিন খান।

তালিকা অনুযায়ী অর্ডিনারী শ্রেণীর প্রার্থীরা হলেন- এহতেশামুল হক চৌধুরী, মো. সাহিদুর রহমান, ফালাহ উদ্দিন আলী আহমদ, মুশফিক জায়গীরদার, মো. আব্দুর রহমান (জামিল), খন্দকার ইসরার আহমদ রকি, মো. শফিকুল ইসলাম, শান্ত দেব, মো. আব্দুস সামাদ, খলিলুর রহমান চৌধুরী, ফখর উস সালেহীন নাহিয়ান, আলীমুল এহছান চৌধুরী, আবু তাহের মো. শোয়েব, মো. মামুন কিবরিয়া সুমন, এনামুল কুদ্দুছ চৌধুরী, মুকির হোসেন চৌধুরী, হুমায়ুন আহমদ, মো. ফারুক আহমদ, মো. নজরুল ইসলাম, জুবায়ের রকিব চৌধুরী, আক্তার হোসেন খান, আব্দুল হাদী পাবেল, শহিদ আহমদ চৌধুরী ও মোহাম্মদ আব্দুস সালাম।
এসোসিয়েট শ্রেণীর প্রার্থীরা হলেন- মাসুদ আহমদ চৌধুরী (মাকুম), মো. এমদাদ হোসেন, পিন্টু চক্রবর্তী, আব্দুর রহমান, চন্দন সাহা, মো. আতিক হোসেন, ইলিয়াছ উদ্দিন লিপু, কাজী মো. মোস্তাফিজুর রহমান, মো. আবুল কালাম ও মনোরঞ্জন চক্রবর্তী সবুজ।

ট্রেড গ্রুপ শ্রেণীর প্রার্থীরা হলেন- মো. সিরাজুল ইসলাম, মো. মাহবুবুল হাফিজ চৌধুরী (মসফিক), মো. নুরুল ইসলাম, তাহমিন আহমদ, মো. আমিনুজ্জামান জোয়াহির ও ওয়াহিদুজ্জামান চৌধুরী।

টাউন এসোসিয়েশন শ্রেণীর প্রার্থী হলেন- শমশের জামাল। টাউন এসোসিয়েশন শ্রেণীতে অন্য কোন প্রার্থী না থাকায় শমশের জামালকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় প্রাথমিকভাবে নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন বোর্ড।
উল্লেখ্য যে, সিলেট চেম্বারের সংঘবিধি অনুযায়ী এবছর অর্ডিনারি শ্রেণী থেকে ১২ জন, এসোসিয়েট শ্রেণী থেকে ৬ জন, ট্রেড গ্রুপ শ্রেণী থেকে ৩ জন ও টাউন এসোসিয়েশন শ্রেণী থেকে ১ জনসহ মোট ২২ জন পরিচালক নির্বাচিত হবেন। নির্বাচিতদের মধ্য থেকে পরবর্তীতে সভাপতি, সিনিয়র সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত করা হবে।

নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. নাসির উদ্দিন খান নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য সকল প্রার্থীদের প্রতি আহবান জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.