Sylhet Today 24 PRINT

লুঙ্গি পরে অফিস করেন বন কর্মকর্তা!

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

বন বিভাগের সিলেটের শেখঘাটস্থ রেঞ্জ অফিস। চেয়ারে বসে থাকা বন কর্মকর্তার পরনে প্যান্টের পরিবর্তে লুঙ্গি, পায়ে স্যান্ডেল। ৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার বেলা ৩ টায় গিয়ে দেখা যায় এ দৃশ্য।

এই কর্মকর্তার নাম দেলোয়ার রহমান। তিনি সিলেট বন বিভাগে ফরেস্ট রেঞ্জার হিসেবে কর্মরত। লুঙ্গি পরেই তিনি প্রতিদিন অফিস করেন বলে জানা গেছে। বাসার পোষাকেই অফিসে এসে দাপ্তরিক কাজকর্ম করেন।

এ ব্যাপারে দেলোয়ার হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজী হননি।

বন বিভাগ সূত্রে জানা যায়, দেলোয়ার রহমান সিলেট বন বিভাগে ফরেস্ট রেঞ্জার হিসেবে কর্মরত রয়েছেন দীর্ঘদিন থেকে। বিভিন্ন সময়ে তাকে অন্যত্র বদলী করা হলেও তিনি নানা উপায়ে বদলি ঠেকিয়ে সিলেটেই কর্মরত রয়েছেন।

২০১৮ সালের শেষের দিকে একবার তাকে বদলি করা হয় সিলেট থেকে। সর্বশেষ গত আগষ্ট মাসে তাকে টাঙ্গাইলে বদলি করা হলেও তিনি এখনও সিলেটেই রয়েছেন।
 
এ ব্যাপারে বন বিভাগের সিলেট বিভাগীয় বন বিভাগের কর্মকর্তা সাজ্জাদ হোসেনের বক্তব্য জানতে চাইলে তিনি দেশের বাইরে আছেন বলে বন বিভাগের সিলেট কার্যালয় থেকে জানানো হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.