Sylhet Today 24 PRINT

জিন্দাবাজার থেকে গুজব ছড়ানোর অভিযোগে যুবক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়ানোর অভিযোগে মেহেদি হাসান নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার (৮ সেপ্টেম্বর) দুপুরে জিন্দাবাজার এলাকার মিলেনিয়াম শপিং সেন্টারের দোতলায় অবস্থিত ছামিয়া ফেব্রিকস থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

র‌্যাব-৯ এর সহকারী পরিচালক (এএসপি) সত্যজিত কুমার ঘোষ জানান, মেহেদি হাসান দীর্ঘদিন থেকে প্রধানমন্ত্রী, ড. জাফর ইকবালসহ বিভিন্ন ব্যক্তির ছবি বিকৃত করে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার ও গুজব ছড়িয়ে সমাজে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে, যা আইসিটি ধারা অনুযায়ী অপরাধ। এর বিরুদ্ধে র‌্যাবের তৎপরতায় ছামিয়া ফেব্রিকসের কর্মচারী মেহেদি হাসানকে গ্রেপ্তার করা হয়।

জিজ্ঞাসাবাদ শেষে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হবে বলে জানায় র‌্যাব।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.