Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন টিলায় অভিযানে ৬টি বোমা মেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

কোম্পানীগঞ্জের শাহ আরেফিন টিলায় পুলিশের বিশেষ অভিযানে ৬টি বোমা মেশিন ধবংস করা হয়েছে। অভিযানকালে কয়েক হাজার ফুট প্লাস্টিক পাইপ আগুনে পুড়িয়ে দেওয়া হয়।

রোববার দুপুর ১২টা থেকে বেলা ৩টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বোমা মেশিনের মালিক ও অবৈধভাবে টিলা কেটে পাথর উত্তোলনকারী চক্রের কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ। পুলিশের অভিযান টের পেয়েই সটকে পড়ে পাথর খেকো চক্র।

কোম্পানীগঞ্জ থানার অপারেশন অফিসার এস আই বদিউজ্জামানের নেতৃত্বে পুলিশের অভিযানে অংশ নেয় থানার এস আই মোস্তাক আহমেদ, রাজিব চৌধুরী, মোহাম্মদ ইসমাঈল, এ এস আই নুরনবী, আলমগীর হোসেন ও জিতেস চন্দ্র দাসসহ সংগীয় ফোর্স।

অভিযানে নেতৃত্ব দেয়া এস আই জামান জানান, শাহ আরেফিন টিলাটি এখন কংকালে রূপ নিয়েছে। দীর্ঘদিন ধরে এ টিলা থেকে একটি পাথরখেকো চক্র অবৈধভাবে পাথর উত্তোলনের ফলে এ অবস্থার সৃষ্টি হয়েছে। টিলার অবশিষ্ট অংশ রক্ষায় পুলিশের ও প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.