Sylhet Today 24 PRINT

জকিগঞ্জে ডাকাতি, আহত ১

জকিগঞ্জ প্রতিনিধি |  ০৮ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের জকিগঞ্জে শনিবার (৭ সেপ্টেম্বর) রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় ডাকাদের মারধরে গৃহকর্তা জামাল আহমদ মারাত্মক আহত হয়েছেন।

গুরুতর আহত ঠিকাদার জামাল আহমদকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জামাল উদ্দিনের ছোট ভাই রুবেল আহমদ বলেন, “গভীর রাতে ৫/৬ জনের ডাকাতদল বাড়ীতে হানা দিয়ে নগদ টাকা ও ৮ ভরি স্বর্ণালংকার নিয়ে যায়। প্রতিবাদ করিলে ডাকাতরা তাদের জামাল আহমদের মাথায় আঘাত করে মারাত্মক জখম করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।”

এ ব্যাপারে জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. আব্দুল নাসের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পূর্ব শত্রুতার জেরে এমন ঘটনা ঘটতে পারে। বিষয়টি আমরা ক্ষতিয়ে দেখছি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.