Sylhet Today 24 PRINT

বিএনপি-জামাত জোট দেউলিয়া হয়ে গেছে: শফিক চৌধুরী

এক সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন

সিলেট টুডে ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৫


সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি শফিকুর রহমান চৌধুরী বলেছেন, বিএনপি জামাত জোট এখন রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে গেছে। তারা এখন দিশেহারা হয়ে জনগণের উপর প্রতিশোধ নিতে চাইছে। কিন্তু যতদিন শেখ হাসিনা বাংলার ক্ষমতায় থাকবেন, যতদিন আওয়ামী লীগ থাকবে, মুজিব সৈনিকরা জীবিত থাকবে ততোদিন সব অপশক্তিকে একাত্তরের মতো প্রতিহত করা হবে।

তিনি শুক্রবার রাতে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও  মহানগর শাখার উদ্যোগে যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক ছানু মিয়া ও সহ সভাপতি আহবাব মিয়াকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা শাখার সভাপতি সুব্রত পুরকায়স্থ এর সভাপতিত্বে ও মহানগর শাখার সভাপতি ও সিলেট জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যান সম্পাদক এডভোকেট শেখ মকলু মিয়ার পরিচালনায় অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও সিলেট সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের যুুুগ্ম সম্পাদক অধ্যক্ষ সুুজাত আলী রফিক, বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক এডভোকেট বেলাল উদ্দিন, লন্ডন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক সুহেল আহমদ সায়েল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,  তপন পাল, মুহিব উস সালাম রিজভী, জালাল উদ্দিন আহমদ কয়েছ, আফসার আজিজ, আফতাব হোসেন খান, এনায়েতুল বারী মোর্শেদ, গোলাম কিবরিয়া মাসুক, শাহ মোহন আলী, পিযুস কান্তি দে, ইমরান আহমদ, ইমাম উদ্দিন প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.