সুনামগঞ্জ প্রতিনিধি | ৩১ আগস্ট, ২০১৫
সুনামগঞ্জে প্রসব জনিত ফিস্টুলা বিষয়ক এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় স্বাস্থ্য অধিদপ্তরের উদ্যোগে জেলা ইপিআই ভবনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলার ২৪জন গণমাধ্যমকর্মী অংশ নেন।
সুনামগঞ্জের অতিরিক্ত সিভিল সার্জন নাসির ইকবালের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সিনিয়র কনসালটেন্ট ডাঃ মোজাফফর আহমদ, সুনামগঞ্জ সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক রফিক আহমদ, বিডাব্লিউএইচসি এর অফিসার সিনা সাঈদ এবং ফিস্টুলা আক্রান্ত রোগি শামিমা বেগম প্রমুখ।
এ সময় বক্তারা বলেন সিলেট ভিাগে এর প্রভাব বেশি হলেও সুনামগঞ্জে এ রোগে আক্রান্ত অনেক কম। চলতি মাসের ৩০তারিখে এর কার্যক্রম সুনামগঞ্জে শুরু হয়েছে। বর্তমানে জেলার ১০ জন আক্রান্তকে সিলেট ওসমানি মেডিকেল হাসপাতালে ফিস্টুলা বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে বলে জানান।