Sylhet Today 24 PRINT

দক্ষিণ সুরমা যুবকল্যাণ পরিষদের আলোচনা সভা অনুষ্ঠিত

ডেস্ক রিপোর্ট |  ৩১ আগস্ট, ২০১৫

দক্ষিণ সুরমা যুবকল্যাণ পরিষদের উদ্যোগে মুক্তিযোদ্ধের সর্বদি নায়ক বাঙ্গবীর এম এ জি ওসমানীর ৯৭তম জন্মবার্ষিকী উপলক্ষে এক আলোচনা সভা লাউয়াইস্থ কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

দক্ষিণ সুরাম যুবকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি এম কামাল আহমদ তালুকদারের সভাপতিত্বে ও যুব সংগঠক মোঃ নুর মিয়ার পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, দক্ষিণ সুরমা উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহ ইমাদ উদ্দিন আল নাসিরি।

তিনি বলেন, বাংলার ইতিহাসে মুক্তিযোদ্ধের সর্বাদি নায়ক বঙ্গবীর এম এ জি ওসমানীর নাম অমর হয়ে আছে থাকবে। যতই ষড়যন্ত্র চলে না কেন এই খনজন্মা পুরুষের নাম ইতিহাস থেকে মুছে ফেলা যাবেনা। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় তরুণ পার্টির সিলেট জেলা শাখার আহবায়ক এম বরকত আলী, শিক্ষক মোঃ আবু সুফিয়ান।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শহিদুল ইসলাম, রুবেল আহমদ, শাহেদ আহমদ শান্ত, শাহ আলম, আবুল কালাম, এম এ ছালাম, নুরুজ্জামান লিটন, কাজী নজরুল ইসলাম, জাহাঙ্গীর খান, মিলন খান, আব্দুস সামাদ শাহীন, মোঃ মুছা মিয়া প্রমূখ।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.