Sylhet Today 24 PRINT

সুনামগঞ্জে বিপদসীমার ওপরে প্রবাহিত হচ্ছে সুরমার পানি

সুনামগঞ্জ প্রতিনিধি |  ৩১ আগস্ট, ২০১৫

 

সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে জেলার নিম্মা ল প্লাবিত হয়েছে। জেলার প্রধান নদী সুরমা সহ সীমান্ত নদী গুলোতে পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। গত ২৪ ঘন্টায় সুনামগঞ্জ সদর পয়েন্টে ১৯০ মি.মি বৃষ্টিপাত রেকর্ড করেছে স্থানীয় পাানি উন্নয়ন বোর্ড। এছারা তাহিরপুর সীমান্তে গত ২৪ ঘন্টায় ২৭৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। বর্ষন ও পাহাড়ি ঢলে ছাতক দোয়ারার খাসিয়ামারা ও সেলা নদীর পানিও বিপদ সীমার ওপরদিয়ে প্রবাহিত হচ্ছে। সুরমা নদীর পানি সোমবার দুপুর ১২টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপদ সীমার ৬০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে অবিরাম বর্ষণ ও পাহাড়ি ঢলে তাহিরপুর, বিশ্বম্বরপুর, দোয়ারাবাজার, জগন্নথপুরের নিম্নাঞ্চল বিভিন্ন এলাকার রাস্তাঘাট পনিতে তলিয়ে গেছে। এছারা সুনামগঞ্জ শহরের ল ঘাট, মাছবাজার, নবীনগর, সাহেববাড়ি ঘাট পানিতে তলিয়ে গেছে। তাহিরপুর, সুনামগঞ্জ, দোয়ারাবাজর সড়কের ওপর দিয়ে ঢলের পানি প্রবাহিত হচ্ছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আফসর আহমদ জানান, গত দুদিন ধরে সুনামগঞ্জে টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে নদ-নদীর পানি বাড়ছে। সুরমা নদীর পানি বেলা ১২টায় সুনামগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৬০ সে.মি. উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.