Sylhet Today 24 PRINT

বালাগঞ্জে এমপি কেয়া চৌধুরীর সাথে মতবিনিময় সভা

ডেস্ক রিপোর্ট |  ৩১ আগস্ট, ২০১৫

হবিগঞ্জ ও সিলেট সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এডভোকেট আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরীর সাথে আজ বালাগঞ্জ উপজেলা শাখার সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। 

এতে উপস্থিত ছিলেন, সিলেট জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি জেসমিন সুলতানা (জেনি) সেক্টর কমান্ডার্স ফোরাম মুক্তিযুদ্ধ-৭১ বালাগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান (মিজান)।

আরও উপস্থিত ছিলেন, সিলেট জেলার সাবেক ছাত্রনেতা সুমনপন্থ দাস, বালাগঞ্জ উপজেলা শিল্পকলা একাডেমীর ম্যানেজিং কমিটির সদস্য অনন্ত দাস, সিলেট মঈন উদ্দিন মহিলা ডিগ্রী কলেজের লেকচারার এনামুল হক চৌধুরী সুহেল, সাবেক ছাত্রনেতা মোশাহিদ আলী।

মতবিনিময় সভায় কেয়া চৌধুরী বলেন, আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমি দেশ ও জনগণের কল্যাণের স্বার্থে নিজেকে বিলিয়ে দিতে চাই। আমি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলাকে সোনার মানুষে রূপান্তরিত করতে চাই। জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্নকে বাস্তবে রূপান্তরিত করার চাই লক্ষ্যে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.