Sylhet Today 24 PRINT

মাধবপুরে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

মাধবপুর প্রতিনিধি |  ১১ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের (অনুর্ধ্ব ১৭) উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১১ সেপ্টেম্বর) সকালে শাহজাহানপুর উচ্চ বিদ্যালয়ের মাঠে উপজেলা চেয়ারম্যান সৈয়দ মো. শাহজাহান ও নির্বাহী কর্মকর্তা তাশনূভা নাশতারান টুর্নামেন্টের উদ্বোধন করেন।

খেলায় শাহজাহানপুর ইউনিয়ন বাঘাসুরা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজাহানপুর ইউপি চেয়ারম্যান তৌফিকুল আলম চৌধুরী, প্রধান শিক্ষক মিজানুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সুকোমল রায় প্রমুখ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.