Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে মোটর সাইকেলের ধাক্কায় নারী নিহত

কমলগঞ্জ প্রতিনিধি  |  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার কমলগঞ্জ-আদমপুর সড়কের রানীরবাজার তিলকপুর এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় বধনী দেবী (৫৫) নামের এক নারী নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, শক্রবার (১৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার তিলকপুর গ্রামের ভুবেনশ্বর সিংহের স্ত্রী বধনী দেবী স্বামীকে নিয়ে সড়ক দিয়ে হাঁটতে বেরিয়েছিলেন। এ সময় দ্রুতগতির মোটরসাইকেল নারীকে ধাক্কা দিলে মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়ে সড়কে পড়ে যান। স্থানীয়রা তাকে উদ্ধার করে কমলগঞ্জ হাসপাতালে নেওয়ার আগেই নারীর মৃত্যু ঘটে। কমলগঞ্জ থানায় কমর্রত ডিএসবি পুলিশ দ্বিপক সরকার নিহতের ঘটনাটি নিশ্চিত করেছেন। নিহতের দুই ছেলে সরকারি হাসপাতালের চিকিৎসক। একজন সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে অন্যজন কুমিল্লা হাসপাতালে কর্মরত আছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.