Sylhet Today 24 PRINT

বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতে ২২টি যানবাহনে জরিমানা

বড়লেখা প্রতিনিধি  |  ১৩ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।

বড়লেখা থানার সামনে শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টা থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত এই অভিযান চালানো হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শামীম আল ইমরান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, ড্রাইভিং লাইসেন্সসহ গাড়ির প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় মোটরযান অধ্যাদেশ ১৯৮৩ এর আওতায় বিভিন্ন ধরনের ২২টি যানবাহনকে ১৮ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় করা হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.