Sylhet Today 24 PRINT

জৈন্তাপুরে ইয়াবাসহ আটক ১

জৈন্তাপুর প্রতিনিধি |  ১৪ সেপ্টেম্বর, ২০১৯

জৈন্তাপুরে ১১ পিস ইয়াবা ট্যাবলেট সহ জয়নাল মিয়া (৩৫) নামের একজনকে আটক করেছে জৈন্তাপুর মডেল থানা পুলিশ। গত বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় দিকে উপজেলার রাজবাড়ী ফুটবল মাঠ থেকে তাকে আটক করা হয়।
 
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিত্বে জৈন্তাপুর মডেল থানার এস.আই প্রদীপ রায় সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান পরিচালনা করে ১১ পিছ ইয়াবা ট্যাবলেট সহ জয়নাল মিয়াকে আটক করে। আটক জয়নালের বিরুদ্ধে জৈন্তাপুর থানায় একাধিক মামলা রয়েছে বলে জানাযয়। তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়। সে নিজপাট ইউনিয়নের যশপুর গ্রামের আব্দু মিয়ার পুত্র।

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শ্যামল বণিক বলেন, নিয়মিত অভিযানের অংশ হিসাবে জয়নালকে ইয়াবাসহ আটক করা হয়েছে। আটক জয়নালকে আদালতের মাদ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.