Sylhet Today 24 PRINT

মাধবপুরে ১৯ কেজি গাঁজা উদ্ধার

মাধবপুর প্রতিনিধি |  ১৭ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ধর্মঘরের কালিকাপুর এলাকা থেকে ১৯ কেজি ভারতীয় জট গাঁজা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার ভোরে ধর্মঘরের কালিকাপুর বাগানের ভিতর অভিযান চালিয়ে ১৯ কেজি উদ্ধার করা হয়।

বিজিবি ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু বকর জানান, নায়েক শহিদুল ইসলাম বিজিবির নিজস্ব গোয়েন্দা সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে গাঁজা উদ্ধার করেন।

বিজিবি ৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল জাহিদুর রশীদ গাঁজা উদ্ধরের সত্যতা নিশ্চিত করে বলেন, বিজিবির অভিযানের টের পেয়ে চোরাকারবারি পালিয়ে যায়। এ সময় কাউকে গ্রেপ্তার করা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.