Sylhet Today 24 PRINT

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : শ্রীমঙ্গলে পুলিশ সুপার

শ্রীমঙ্গল প্রতিনিধি |  ০১ সেপ্টেম্বর, ২০১৫

কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে। গত ১ সেপ্টেম্বর মঙ্গলবার দুপুর ১২টা থেকে ৩টা পর্যন্ত শ্রীমঙ্গল থানা কমপ্লেক্সে শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

কমিউনিটি পুলিশিং ও ওপেন হাউজ ডে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল।

প্রধান অতিথির বক্তব্য পুলিশ সুপার মোহাম্মদ শাহ জালাল বলেন, পর্যটন নগরী শ্রীমঙ্গলকে মাদকের ব্যাপারে জিরো টলারেন্স গ্রহণ করেছি। মাদক, ইয়াবা, ফেনসিডিল, হেরোইন বিক্রেতাদেরকে এবং এদের গডফাদারদেরকে খুঁজে বের করে সম্পন্ন নির্মূল করা হবে। এসব কিন্তু আমাদের একার পক্ষে সম্ভব নয়। আপনারা যারা জনপ্রতিনিধি, সাংবাদিক থেকে শুরু করে সমাজের সর্ব স্তরের মানুষের সহায়তা ছাড়া এগুলো র্নিমুল করা সম্ভব নয়। ইতিমধ্যে শ্রীমঙ্গল থানায় চুরি, ডাকাতি, রাহাজানি, দস্যুতা কমেছে।

শ্রীমঙ্গল থানার অপ্রতুল পুলিশের ব্যাপারে বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ৫০ হাজার নতুন পুলিশ সদস্য নিয়োগ দিয়েছেন। আমরা এদের মধ্য থেকে পুলিশ পেলেই শ্রীমঙ্গলের পুলিশ সদস্য সংখ্যা বৃদ্ধি করব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি ও শ্রীমঙ্গল উপজেলা চেয়ারম্যান রনধীর কুমার দেব, কমিউনিটি পুলিশিং এর সম্পাদক মোঃ ইউছুফ আলী, সহ-সভাপতি ডা. হরিপদ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ খায়রুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মোঃ জাহিদুল ইসলাম, সহকারি পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আশরাফুল ইসলাম, প্রেসক্লাব সভাপতি গোপাল দেব চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ আবু শহীদ মোহাম্মদ আবদুল্লাহ, ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ লুৎফুর রহমান, ইউপি চেয়ারম্যান ফিরোজ মিয়া প্রমুখ।

কমিউনিটি পুলিশিং এর বিভিন্ন দিক নিয়ে ইউপি চেয়ারম্যান, সদস্য, ব্যবসায়ী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা পর্যালোচনা করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.