Sylhet Today 24 PRINT

বিশ্বনাথে শিবির সভাপতিসহ আটক ৩

বিশ্বনাথ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জহির উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের হাজী আব্দুন নূরের পুত্র।

নিউজ ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৫


বিশ্বনাথ উপজেলা ছাত্র শিবিরের সভাপতি জহির উদ্দিন (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ। সে বিশ্বনাথ উপজেলার রামধানা গ্রামের হাজী আব্দুন নূরের পুত্র।  বিশ্বনাথ থানা পুলিশের বিশেষ অভিযানে শুক্রবার বিকেলে উপজেলার নতুন বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। পুলিশ জানায় জহির উদ্দিন হত্যা, পুলিশ এসল্ট দ্রুত বিচার আইনসহ মোট ৫ টি মামলার অভিযুক্ত আসামী।

এদিকে  গত বৃহস্পúতিবার গভীর রাতে সিলেট-সুনামগঞ্জ সড়কে লামাকাজী ইউনিয়নের সাহাপুর সেতুর উপর ট্রাক পুড়ানোর ঘটনায় জড়িত থাকার অভিযোগে থানা পুলিশের পৃথক অভিযানে ঐদিন ভোর রাতে বিশ্বনাথ সদর ইউনিয়ন জামায়াতের সেক্রেটারী আবদুস সোবহান মেম্বার ও বিএনপি নেতা মিছির আলী মেম্বারকে তাদের বাড়ি থেকে আটক করা হয়।

তাঁদেরকে আটকের সত্যতা স্বীকার করে বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল হোসেন বলেন- আটককৃতদের বিরুদ্ধে একাধিক  মামলা ও গ্রেফতারী পরোয়ানা রয়েছে।






টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.