বিশ্বনাথ প্রতিনিধি | ১৮ সেপ্টেম্বর, ২০১৯
প্রতিবন্ধীদের চিকিৎসা, পুনর্বাসন ও তাদের অধিকার ও সুরক্ষা আইন ২০১৩ বাস্তবায়নের লক্ষ্যে গণমাধ্যম ও সমজাভিত্তিক সংগঠনের সঙ্গে পরামর্শ সভা করেছে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র ‘সিআরপি’।
বুধবার দুপুরে সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারী ইউনিয়ন পরিষদ মিলনায়তনে এ পরামর্শ সভা অনুষ্ঠিত হয়। মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও ডিএফআইডি’র সহযোগীতায় ‘বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদ’ ও পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র ‘সিআরপি’ এ পরামর্শ সভার আয়োজন করে।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসকন্দর সিতারা-সিআরপি সিলেটের সেন্টার ম্যানেজার চৌধুরী মো: কামরুল হাসান।
বক্তব্যে তিনি বলেন, বিনামূল্যে প্রশিক্ষণের মাধ্যমে প্রতিবন্ধীদের দক্ষ করে গড়ে তুলার পাশাপাশি চাকুরি দেওয়াই হচ্ছে সিআরপির মূল লক্ষ্য । আর সে জন্য ২০১৯ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত (হিয়ার প্রকল্প) নামে একটি প্রকল্পের মাধ্যমে বিশ্বনাথ, ওসমানীনগর ও ফেঞ্চুগঞ্জে কমিটি গঠনের মাধ্যমে প্রতিবন্ধীদেও নিয়ে করছে সিআরপি।
বিশ্বনাথ উপজেলা প্রতিবন্ধী উন্নয়ন পরিষদের সভাপতি নবী হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সিআরপির মূল প্রবন্দ উপস্থাপন করেন সিআরপি (হিয়ার প্রকল্প) সিলেটের বিভাগীয় প্রকল্প কর্মকর্তা মো: গিয়াস উদ্দিন। পরামর্শ সভার উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি মোসাদ্দিক হোসেন সাজুল, সাবেক সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সদস্য কামাল মুন্না, বড় খুরমা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনোয়ারা বেগম, প্রেসক্লাব অপরাংশের যুগ্ম-সম্পাদক এমদাদুর রহমান মিলাদ ও সাংবাদিক ইউনয়িনের সদস্য আব্বাস হোসেন ইমরান।
সভায় উপস্থিত ছিলেন, বড়তলা দাখিল মাদরাসার সুপার মাওলানা নজমুল ইসলাম, স্থানীয় ওয়ার্ড আওযামী লীগের সভাপতি হাজী হিরা মিয়া, ইউপি সদস্য মনোয়ারা বেগম, বিশ্বনাথ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক রুহেল উদ্দিন, প্রচার-সম্পাদক মিছবাহ উদ্দিন, সদস্য আব্দুস সালাম, সহযোগী সদস্য বদরুল ইসলাম মহসিন, ফটো-সাংবাদিক নুর উদ্দিন।