Sylhet Today 24 PRINT

মেট্রোপলিটন চেম্বারের সাথে কর কমিশনারের মতবিনিময়

সিলেটটুডে ডেস্ক |  ০১ সেপ্টেম্বর, ২০১৫

মঙ্গলবার বিকাল ৫টায় সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর উদ্যোগে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও কর কমিশনার ,কাষ্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনার এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর কনফারেন্স হলে এসএমসিসিআই এর সভাপতি ড.তৌফিক রহমান চৌধুরীর সভাপতিত্বে সিলেটের ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সিলেট কর অঞ্চলের কমিশনার মাহমুদুর রহমান, কাষ্টমস,এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট এর কমিশনার এ,কে,এম নুরুজ্জামান সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তব্য রাখেন- এসএমসিসিআই এর ১ম সহ সভাপতি হাসিন আহমদ।

ব্যবসায়ীদের পক্ষে বক্তব্য রাখেন- বিশিষ্ট ব্যবসায়ী শামিম আহমদ, মহানগর ব্যবসায়ী ঐক্যকল্যান পরিষদের সাধারন সম্পাদক মো: নাজমুল হোসেন, ভাগ্যপণ্য পরিবেশক গ্রুপের সভাপতি নাসিম হোসেন। বিশিষ্ট ব্যবসায়ী অধ্যাপক শফিকুর রহমান, শিবগঞ্জ বাজার সমিতি সাধারন সম্পাদক মুরাদ আহমদ, এসএমসিসিআই এর ভ্যাট, ট্যাক্স কমিটির সভাপতি সুমেয়াত নুরী চৌধুরী।

সভায় সিলেটের ব্যবসায়ী, সাংবাদিকবৃন্দ সহ এসএমসিসিআই এর সহ-সভাপতি আফজাল রশীদ চৌধুরী, পরিচালক শফিউল আলম চৌধুরী, আব্দুল জব্বার জলিল, হুরায়রা ইফতার হোসেন, তাহমিন আহমদ, অনুপ কুমার দেব, মো: কফিলুর রহমান, মো: মাহমুদ বক্স রাজন, মো: মোহিতুল বারী রহমান, মাওঃ মোঃ খায়রুল হোসেন, কাজী মকবুল হোসেইন, খলিলুর রহমান মাসুম, সুমেয়াত নুরী চৌধুরী প্রমুখ পরিচালকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.