Sylhet Today 24 PRINT

যে কোন পরিস্থিতি মোকাবেলায় সরকার সতর্ক রয়েছে: অর্থ প্রতিমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষৎ কর্ণধার।

নিউজ ডেস্ক |  ২৩ জানুয়ারী, ২০১৫


 অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এম এ মান্নান বলেছেন, বর্তমান প্রজন্মের মেধাবী শিক্ষার্থীরাই বাংলাদেশের ভবিষৎ কর্ণধার। পৃথিবীর বুকে মধ্যম আয়ের দেশ প্রতিষ্ঠিত করতে বর্তমান সরকার দৃঢ় প্রতিজ্ঞ। সুনামগঞ্জ জেলার শিক্ষার উন্নয়নে বর্তমান সরকারের সুদৃষ্টি রয়েছে। মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে আমার প্রচেষ্টা অব্যাহত থাকবে। সুনামগঞ্জ জেলার সঙ্গে দেশের বিভিন্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন হয়েছে। ইতোমধ্যে সুনামগঞ্জ-জগন্নাথপুর-রানীগঞ্জ-ইনাতগঞ্জ সংযোগ সড়কের রানীগঞ্জের কুশিয়ারা নদীতে ১৩২ কোটি টাকা পাশ হয়েছে। তাছাড়া দিরাই শাল্লার ডুবন্ত সড়ক, দিরাই কুশনপুর-কলকলিয়া সংযোগ সড়কের কুশনপুর নদীতে ব্রীজ তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। সুনামগঞ্জ এর সঙ্গে মোহনগঞ্জ হয়ে ঢাকার সঙ্গে সড়ক যোগাযোগের প্রক্রিয়া চলছে। সিলেট-সুনামগঞ্জ সড়কের ১৬টি ব্রিজের কাজ সমাপ্ত হচ্ছে।

তিনি আরও বলেন- বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেত্বত্বে দেশ যখন মধ্যম আয়ের রাষ্ট্রে পরিণত হতে যাচ্ছে, ঠিক তখনই হরতাল অবরোধের নামে নিরিহ মানুষকে হত্যা করা হচ্ছে। দেশের বিরাজমান পরিস্থিতিতে বর্তমান সরকার যে কোন পরিস্থিতির মোকাবেলায় সদা সতর্ক রয়েছে।

শুক্রবার বিকাল ৩টায় সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সুনামগঞ্জ সমিতি সিলেটের এস.এস.সি পরীক্ষায় জি.পি.এ ৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সুনামগঞ্জ সমিতির সভাপতি এডভোকেট রাজ উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক অধ্যাপক দিলওয়ার হোসেন বাবর ও অধ্যাপক কাশমীর রেজার যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধনা কমিটির আহবায়ক অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিছ আহমদ, সিলেট শিক্ষা বোর্ডের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এ.কে.এম গোলাম কিবরিয়া তাপাদার, সুনামগঞ্জ সমিতির প্রতিষ্টাতা সভাপতি ও উপদেষ্টা অধ্যক্ষ ডা. এম.এ রকিব, এম.সি কলেজের উপাধ্যক্ষ হায়াতুল ইসলাম আকঞ্জি, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান, উপদেষ্টা এম.এ মান্নান, উপদেষ্টা অধ্যক্ষ আখলাকুর রহমান, উপদেষ্টা সিরাজুল ইসলাম, উপদেষ্টা ব্যারিষ্টার আরশ আলী, উপদেষ্টা আবুল বশর, সহ-সভাপতি আরিফ মিয়া, এডভোকেট নাজিম উদ্দিন, ফয়ছল রাজা চৌধুরী, জগন্নাথপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান আকমল হোসেন, এডভোকেট শহিদুজ্জামান চৌধুরী, রাজনীতিবিদ ছানাউর আলী,

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- যুগ্ম সম্পাদক আলাউদ্দিন আহমদ মুক্তা, অধ্যাপক ছাব্বির আহমদ, সৈয়দ বদরুল আলম, সাংগঠনিক সম্পাদক এমরান হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান ও পিযুষ রঞ্জন পুরকায়স্থ টিটু, জিল্লুর রহমান, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, মানবাধিকার কর্মী দিলওয়ার হোসেন খান, প্রকৌশলী আনোয়ার হোসেন, আবুল হোসেন, আবুল কালাম, আলিম উদ্দিন, উস্তার আলী প্রমুখ।

কোরআন তেলাওয়াত করেন ধর্ম বিষয়ক সম্পাদক আকমল হোসেন। গীতা পাঠ করেন অধ্যাপক প্রতাপ চৌধুরী।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.