Sylhet Today 24 PRINT

কমলগঞ্জে পুকুরের ডুবে শিশুর মৃত্যু

কমলগঞ্জ প্রতিনিধি |  ২০ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়নের ছয়কুট মুন্সিটিলা এলাকায় নাসিমা বেগম (৮) নামে এক শিশু পুকুরের পানিতে পড়ে মারা গেছে। সে ওই এলাকার মিজান মিয়ার মেয়ে।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) বেলা ২টায় বাড়ির পাশের পুকুরে পড়ে যায় নাসিমা।

শিশুর চাচা আব্দুস শহিদ জানান, শুক্রবার জুমার নামাজের পর বাড়িতে এসে মেয়েকে অনেক খোঁজাখুজি করে না পেয়ে বাড়ির সামনের পুকুরে গিয়ে তার লাশ পানিতে ভাসতে দেখি। শিশুকে দ্রুত উদ্ধার করে করে কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রহিমপুর ইউনিয়নের স্থানীয় ওয়ার্ড সদস্য মো. আজির উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.