Sylhet Today 24 PRINT

জুড়ীতে শিল্পপণ্য বাণিজ্য মেলার উদ্বোধন আজ

জুড়ী প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

মৌলভীবাজারের জুড়ীতে মাসব্যাপী শিল্পপণ্য বাণিজ্য মেলা ২০১৯ এর শুভ উদ্বোধন আজ।

শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে মৌলভীবাজার সোশিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের উদ্যোগে জুড়ী উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহায়তায় তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজ মাঠে মেলার আয়োজন করা হয়েছে।

শিল্পপণ্য মেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন।

সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত থাকবেন মৌলভীবাজার জেলার পুলিশ সুপার ফারুক আহমেদ, পিপিএম (বার)।

বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা অসীম চন্দ্র বনিক, জুড়ী উপজেলা আওয়ামী লীগের আহবায়ক মুক্তিযোদ্ধা বদরুল হোসেন, মৌলভীবাজার সোশিও ইকোনোমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম.এ. মঈন খাঁন(বাবলু), সাধারণ সম্পাদক তাহমিনা আক্তার শিমু।

মেলায় সভাপতিত্ব করবেন জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.