Sylhet Today 24 PRINT

দিরাইয়ে বিদেশি মদসহ আটক ২

দিরাই প্রতিনিধি |  ২১ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের দিরাইয়ে একটি মার্কেটের সামনে থেকে তিন বোতল বিদেশী মদসহ দুজনকে আটক করেছে পুলিশ।

শুক্রবার (২০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দিরাই থানার এসআই রুপক কর্মকার, এএসআই মোদারিছ সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিক্তিতে সেন মার্কেটের সামনে থেকে তাদের আটক করেন।

আটককৃতরা হলেন- দিরাই উপজেলার কাইমা গ্রামের প্রয়াত রাবিজ মিয়ার ছেলে মোস্তফা মিয়া (২৬) ও অপরজন একই উপজেলার আনোয়ারপুর গ্রামের রফিক মিয়া স্ত্রী রোকেয়া বেগম (৩৫)।

দিরাই থানার অফিসার ইনচার্জ (ওসি) কে এম নজরুল ইসলাম আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে সেন মার্কেটের সামনে থেকে ৩ বোতল বিদেশী মদসহ দুজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের সুনামগঞ্জে চালান করা হয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ব্যাপারে জিরো টলারেন্স নীতি অনুসরণ করা হচ্ছে। এক্ষেত্রে মাদক ক্রেতা-বিক্রেতা কারো সঙ্গে কোন আপোষ নেই।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.