Sylhet Today 24 PRINT

বানিয়াচংয়ে ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার

বানিয়াচং প্রতিনিধি |  ২২ সেপ্টেম্বর, ২০১৯

দুটি ডাকাতি মামলার ওয়ারেন্টভুক্তসহ ১০টি বিচারাধীন মামলার পলাতক আসামি 'দুর্ধর্ষ ডাকাত' ইকবাল হোসেন (৩৩) কে আটক করেছে বানিয়াচং থানা পুলিশ।

শনিবার (২১ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বানিয়াচং ২নং ইউনিয়নের অন্তর্গত আমিরখানীর তার শ্বশুর বাড়ি থেকে তাকে আটক করে বানিয়াচং থানা পুলিশের একটি দল।

আটক ডাকাত ইকবাল ওই মহল্লার আলতাব হোসেনের ছেলে।

বানিয়াচং থানার এসআই গোপাল দত্ত জানান, ডাকাত ইকবাল দীর্ঘদিন ধরে ওয়ারেন্ট মাথায় নিয়ে পলাতক ছিল। গোপন সংবাদে জানতাম পারলাম ডাকাত ইকবাল ওই সময় তার শ্বশুর বাড়িতে অবস্থান করছে। পরে বানিয়াচং থানার সঙ্গীয় ফোর্স নিয়ে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করতে সক্ষম হই। আটক ইকবালকে পরের দিনই আদালতে পাঠানো হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.