হবিগঞ্জ প্রতিনিধি | ০২ সেপ্টেম্বর, ২০১৫
বানিয়াচং উপজেলার ১৫নং ইউপি চেয়ারম্যান খোয়াজ আলীকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। প্যানেল চেয়ারম্যান দেবী চাঁদের বিরুদ্ধে প্রকল্পের অর্থ আত্মসাৎ,অনিয়ম,দুর্নীতিসহ ইউপি সদস্যদের সাথে দলাদলি থাকার কারণে তার কছেও দায়িত্বভার ন্যাস্ত করতে পারছেনা পরিষদের সচিব। অন্যদিকে চেয়ারম্যানের অনুপস্থিতি পরিষদের স্বাভাবিক কার্যক্রম অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
সূত্র জানিয়েছে, পৈলারকান্দি গ্রামের রেজু হত্যা মামলার প্রধান আসামী হিসাবে চেয়ারম্যান খোয়াজ আলীর নাম উক্ত মামলার প্রধান আসামী হিসাবে চার্জশীটে বিজ্ঞ আদালতে গৃহীত হয়েছে। এই অভিযোগ শাস্তিযোগ্য অপরাধ হওয়ায় স্থানীয় সরকার বিভাগ তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে। গত ৫ আগস্ট স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সিনিয়র সহকারি সচিব শরীফা আহমেদ স্বাক্ষরিত একপত্রে চেয়ারম্যান খোয়াজ আলীকে বরখাস্ত করেন।তার বিরুদ্ধেও ডজনখানেক লিখিত অভিযোগ জেলা প্রশাসকসহ বিভিন্ন দপ্তরে রয়েছে।
এইদিকে বরখাস্তের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে কাউকে দায়িত্ব দেয়া হয়নি।
ইউনিয়ন পরিষদের সচিব ভজন ঘোষ জানান,উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত)রায়হানুল হারুণ স্যারের সাথে কথা বলে মঙ্গলবার ইউপি চেয়ারম্যান হিসাবে প্যানেল চেয়ারম্যান দেবী চাঁদকে অলিখিতভাবে দায়িত্বভার দেয়া হয়েছে। পরবর্তীতে পরিষদের সভা ডেকে ইউএনও অফিসে রেজ্যুলেশন পাঠিয়ে লিখিতভাবে পুর্ণদায়িত্ব দেয়ার ব্যবস্থা করা হবে।