Sylhet Today 24 PRINT

হবিগঞ্জে একযোগে ১৪৩ শহীদ মিনার উদ্বোধন

হবিগঞ্জ প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

হবিগঞ্জে একযোগে ১৪৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নবনির্মিত শহীদ মিনার উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) সকালে সদর উপজেলার বহুলা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হবিগঞ্জ সদর ও শায়েস্তাগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়নের এসব শহীদ মিনার উদ্বোধন করা হয়।

শহীদ মিনার উদ্বোধন করেন সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মো. আবু জাহির। এসময় উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মাহমুদুল কবীর মুরাদ, পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা, পৌর মেয়র মিজানুর রহমান মিজান।

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শাখাওয়াত হোসেন রুবেল। অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী, অভিভাবক, আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.