Sylhet Today 24 PRINT

বিএনপির নেতৃবৃন্দের রেজিস্টারি মাঠের সমাবেশস্থল পরিদর্শন

সিলেটটুডে ডেস্ক |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

বিএনপির বিভাগীয় সমাবেশ মঙ্গলবারের (২৪ সেপ্টেম্বর)। উক্ত সমাবেশস্থল রেজিস্টারি মাঠ পরিদর্শন করেছেন কেন্দ্রীয় ও সিলেটের বিএনপি নেতৃবৃন্দ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিএনপির ভাইস চেয়ারম্যান ও সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা ডা. এজেডএম জাহিদ হোসেনের নেতৃত্বে রেজিস্টারি মাঠ পরিদর্শন করেন তারা।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ডা. সাখাওয়াত হাসান জীবন, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা এম.এ হক ও ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, কেন্দ্রীয় সিলেট বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি কলিম উদ্দিন মিলন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সিলেট জেলা সভাপতি আবুল কাহের চৌধুরী শামীম, কেন্দ্রীয় সদস্য মিজানুর রহমান চৌধুরী মিজান, মহানগর বিএনপি সভাপতি নাসিম হোসাইন, জেলা সাধারণ সম্পাদক আলী আহমদ, মহানগর ভারপ্রাপ্ত সম্পাদক অ্যাডভোকেট শামীম সিদ্দিকী, জেলা সহ-সভাপতি কামরুল হুদা জায়গীরদার, মহানগর সহ-সভাপতি কাউন্সিলার ফরহাদ চৌধুরী শামীম ও রেজাউল হাসান কয়েস লোদী, মহানগর যুগ্ম সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী, জেলা সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ খান জামাল ও মহানগর সহ-দফতর সম্পাদক লোকমান আহমদ প্রমুখ।


টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.