Sylhet Today 24 PRINT

ছাতকে কৃষি প্রযুক্তি ও ফলজ বৃক্ষ মেলার সমাপনী

ছাতক প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সুনামগঞ্জের ছাতকে ৬ দিনব্যাপী কৃষি প্রযুক্তি ও ফলজ বৃক্ষ মেলা শেষ হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা কৃষি প্রশিক্ষণ হল রুমে মেলার সমাপনী অনুষ্ঠান হয়। অনুষ্ঠানে ১০ জন কৃষক ও ৩ জন নার্সারি মালিককে পুরস্কৃত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবিরের সভাপতিত্বে ও উপ-সহকারী কৃষি কর্মকর্তা মশিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান।

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মো. লাহিন মিয়া, ছাতক উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম। কৃষকদের পক্ষে বক্তব্য দেন কৃষক বয়েত মিয়া।

সমাপনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খান।

পরে উপজেলার ৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ডাল বীজ ও রাসায়নিক সার বিতরণের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান ফজলুর রহমান। এসময় উপজেলা নির্বাহী অফিসার মো. গোলাম কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান আবু শাদাত মো. লাহিন, মহিলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপি বেগম, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দ আহমদ, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ তৌফিক হোসেন খানসহ কৃষকবৃন্দ উপস্থিত ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.