Sylhet Today 24 PRINT

শাহ আরেফিন টিলায় থেকে কোটি টাকার বোমামেশিন ধ্বংস

কোম্পানীগঞ্জ প্রতিনিধি |  ২৩ সেপ্টেম্বর, ২০১৯

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে প্রায় কোটি টাকা মূল্যমানের বোমা মেশিন ধ্বংস করা হয়েছে।

সোমবার (২৩ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিকাল ৪টা পর্যন্ত টানা চার ঘন্টা এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে  পরিবেশ বিধ্বংসী ও অবৈধভাবে পাথর উত্তোলনের ব্যবহৃত উচ্চ ক্ষমতা সম্পন্ন ১৩টি বোমা ও১৫টি সেলোমেশিনসহ কয়েক হাজার ফুট প্লাস্টিক পাইপ আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জীর নেতৃত্বে টাস্কফোর্সের অভিযানে পুলিশ ও বিজিবি অংশগ্রহণ করে।

কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার বিজেন ব্যানার্জী বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞা সত্ত্বেও একশ্রেণীর পাথরখেকো শাহ আরফিন টিলায় বোমামেশিন দিয়ে পরিবেশ ধ্বংস করছে। আজ টাস্কফোর্সের অভিযানে
আনুমানিক প্রায় ১কোটি টাকার পরিবেশ বিধ্বংসী বোমামেশিনের সরঞ্জাম ধ্বংস করা হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.