চুনারুঘাট প্রতিনিধি | ২৪ সেপ্টেম্বর, ২০১৯
হবিগঞ্জের চুনারুঘাটে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় ও আইনশৃঙ্খলা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার বিকাল ৩টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি রামকৃষ্ণ পালের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রণয় পালের পরিচালনায় এসভা অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল কাদির লষ্কর।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আলহাজ্ব লুৎফুর রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান আবেদা খাতুন, পৌর মেয়র মোঃ নাজিম উদ্দিন শামছু, থানা অফিসার ইনচার্জ (ওসি) শেখ নাজমুল হক, সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাউছার বাহার, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম আবুল কাশেম ,পূজা উদযাপন পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক বিধান পাল, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সজল দাস, সদর ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি সুধাংশু দেব, মিরাশি ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুস সামাদ মাষ্টার প্রমুখ।